
নিহত সম্রাট হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। জীবিকার তাগিদে তিনি সিংড়ায় এসে ধান কাটার কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাঠে কাজ করার সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে সম্রাট গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, হঠাৎ এই দুর্ঘটনায় সবাই স্তব্ধ হয়ে পড়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে খোলা মাঠে কাজের সময় সতর্ক থাকার এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।